ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে কন্দাল ফসলের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৪-২০২৩ বিকাল ৬:৩৩
গাইবান্ধার ফুলছড়িতে কন্দাল ফসল আলু, পানি কচু ও মিষ্টি আলুর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১২ এপ্রিল) উপজেলার কঞ্চিপাড়ায় এ মাঠ দিবস  অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়ার সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, মনিটরিং অফিসার কৃষিবিদ সাইফুল আলম প্রমুখ।
প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। এসময় উন্নত পদ্ধতিতে মিষ্টি আলু, পানি কচু ও আলু চাষের কলাকৌশল বিষয়ে আলোচনা করা হয় এবং নতুন জাত সমূহের পরিচিতি প্রদান করা হয়। কন্দাল ফসলের ফলন অনেক বেশি ও খরচ অনেক কম হওয়ায় কৃষক কৃষাণীরা খুশি। ফলে আগামীতে এ এলাকায় কন্দাল ফসলের চাষের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত