খুলনায় ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলায় সব আসামি খালাস
খুলনায় আলোচিত ছাত্রলীগ নেতা সৈকত রোহান হত্যা মামলায় সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত।বুধবার (১২ এপ্রিল) দুপুরে খুলনার বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।
সৈকত রোহান হত্যা মামলায় আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন।
আদালতের পিপি আরিফ মাহমুদ লিটন বলেন, উপযুক্ত সাক্ষ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় সৈকত রোহান হত্যা মামলার সকল আাসামি খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় ১৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত পৌনে ১১ টার দিকে ছাত্রলীগ নেতা সৈকত রোহান নগরীর আহসান আহমেদ রোডস্থ পিটিআই মোড় সংলগ্ন তপন স্টোরের সামনে অবস্থান করছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে তাকে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে তার হাত ও পায়ের রগ কেটে যায়। পরবর্তীতে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ঘটনার পরেরদিন থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং ২।
২০১৯ সালের ২৫ আগস্ট তদন্ত কর্মকর্তা সিআইডি ১৫ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সিআইডি’র এস আই মো: শফিউল আলম ২০১৯ সালের ২৫ আগস্ট ১৫ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে রায় ঘোষণার জন্য কয়েকটি দিন ধার্য করেও তা পরিবর্তন করে আদালত।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত