ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজনগরে ভেঙ্গে ফেলা হয়েছে হাসপাতালের নতুন গেইট


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ১২:০

মৌলভীবাজারের রাজনগরে সিডিউল অনুযায়ী কাজ না হওয়ায় ভেঙ্গে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান  গেইট (ফটক)। বুধবার বিকেলে সরেজমিন দেখা যায়, গেইটে সাদা রংয়ের লাগানো টাইলস ভাঙ্গার কাজ করছেন কয়েকজন নির্মান শ্রমিক।

হাসপাতাল কর্তৃপক্ষ ও নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার মালেক আহমেদ জানান, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের সাথে নার্স ডরমেটরী, স্টাফ ডরমেটরী, ডক্টরস কোয়ার্টার, গাড়ির গ্যারেজ, গেইট, ফুলের বাগান ও কমপ্লেক্সের ভিতরের রাস্তা, ড্রেনসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। এসব কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ১৮ মাসে কাজটি শেষ করার কথা থাকলে করোনা মহামারী ও বিভিন্ন জটিলতায় একাধিকবার সময় বাড়ানো হয়। এখন কাজ শেষ পর্যায়ে আছে। সম্প্রতি হাসপাতালের প্রধান গেইটে সাদা রংয়ের টাইলস লাগানো হয়। কিন্তু সুপার ভিশনে এসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী সিডিউলে উল্লেখিত টাইলস ব্যবহার না করায় লাগানো সব টাইলস ভেঙ্গে ফেলতে নির্দেশ দেন।

নির্মান কাজের দায়িত্বে থাকা সুপারভাইজার মিরাজ হোসেন বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে গেছেন। আমাদের যে টাইলস ছিল সেই টাইলস গেইটে লাগানো হয়েছিল। কিন্তু সিডিউলের কাজের সাথে কিছুটা মিল না থাকায় ইঞ্জিনিয়ার ভাঙ্গতে বলেছেন। আমরা ভেঙ্গে নতুন করে কাজ করে দিবো। অন্যসব কাজ ঠিকঠাক মতো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল রহমান বলেন, তাদের কাজ এখনো শেষ হয়নি। কোনো কাজে ত্রুটি থাকলে তারা নিজ দায়িত্বে সেটি ঠিক করে দিবেন। স্বাস্থ্য প্রকৌশলের ইঞ্জিনিয়ার এসে দেখে এটি ভাঙ্গতে বলেছেন জেনেছি। তারা এটি ভেঙ্গে সিডিউল অনুযায়ী কাজ করে দিবেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শফিকুল পাঠান বলেন, ভবনের কাজের পর ঠিকাদারের কিছু টাইলস রয়ে গিয়েছিল। গেইটকে সুন্দর করতে গিয়ে তারা এসব টাইলস গেইটে ব্যবহার করে। কিন্তু এতে সৌন্দর্য নষ্ট হয়। নিয়মিত সুপারভিশনে গিয়ে বিষয়টি আমার নজরে আসে। পরে আমি বলে এসেছি, টাইলস খুলে সিডিউল অনুযায়ী সুন্দর করে কাজ করে দিতে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ