ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতির সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ১২:১
টাঙ্গাইলের নাগরপুরে ১২ই এপ্রিল'২৩ রোজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা আ.লীগ সংগ্রামী সভাপতি, জাকিরুল ইসলাম উইলিয়াম এর সুস্থতা কামনায়  উপজেলা আ.লীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা তারেক শামস্ খান হিমু।
দোয়া মাহফিল অনুষ্ঠান সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আ.লীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।
 
প্রধান অতিথি তারেক শামস্ খান হিমু বলেন-  জাকিরুল ইসলাম উইলিয়াম নাগরপুর উপজেলা আ.লীগ সংগ্রামী সভাপতি। তিনি দীর্ঘদিন যাবত তৃণমূলকে সাথে নিয়ে নাগরপুর উপজেলা আ'লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং তার একটি সফল অস্ত্রপোচার হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।
 
ছাত্র জীবন থেকে রাজনীতি করে আপনাদের পাশে থেকেছি এবং বর্তমানেও আপনাদের পাশে রয়েছি। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে পরস্পরের প্রতি ভালবাসা, সহমর্মিতা ও সহিষ্ণুতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে।
 
জাকিরুল ইসলাম উইলিয়াম অতি দ্রুত সুস্থ হয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে তৃণমূল আ'লীগকে সুসংগঠিত করতে আবারও রাজনীতির মাঠে বিচরণ করবেন, ইনশাআল্লাহ্।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ.লীগ সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাবেক সহ-সভাপতি অধ্যাপক বাবু লক্ষীকান্ত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, ছাত্র মানব কল্যাণ সম্পাদক রাজ্জাক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক দিলদার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, আ.লীগ সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন প্রমুখ।
 
এছাড়া মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খন্দকার আছাব মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রবিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। নাগরপুর উপজেলার সকল ইউনিয়নের আ.লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়ামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ

বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা

পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১

প্রথমবার বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন কুমিল্লার ৬ এমপি

পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার লবণ উৎপাদন

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

মানিকগঞ্জে কাচ্চি ডাইনের খাবার খেয়ে তিনজন হাসপাতালে ভর্তি