ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ১২:৪৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত লাশ। নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।  বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে।  খবর পেয়ে দুপুর ১২টার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত ছিচকে চোর হিসাবে পরিচিত ছিল। স্থানীয়রা তার  কর্মকান্ডে অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ উল্যা।
 
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকান্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন