দীঘিনালায় নারী ইয়াবা ব্যবসায়ী আটক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে ৩ নং কবাখালি ইউপির ৮ নং ওয়ার্ডের দক্ষিণ মিলন পুর এলাকায় এ-অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোছা. জেসমিন আক্তার ও তাঁর স্বামী মো. আরিফ হোসেনের বসতঘর থেকে জেসমিন আক্তারের দেখানোমতে ৪৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রিত বিভিন্ন ধরনের দেশী মুদ্রার নগদ ২৮ হাজার ৬’শত টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন, এস আই মো. শাখাওয়াত হোসেন, এস আই মো. হাবিবুর রহমান খান, এস আই মো. রাশেদ পারভেজ সাইম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, আটককৃত জেসমিন আক্তারের নামে জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এছাড়াও আসামী জেসমিন আক্তারের স্বামী মো. আরিফ হোসেনের নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। আটককৃত জেসমিন আক্তারকে উদ্ধারকৃত ইয়াবাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান একটি চলমান প্রক্রিয়া। খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হক পিপিএম’র সুস্পষ্ট দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে দীঘিনালা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ