ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শির্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৩ বিকাল ৬:৩৩
সন্ত্রাস জঙ্গীবাদ ও উগ্রবাদ প্রতিরোধ করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহনে  ভুমিকা শির্ষক  দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
 ১২ এপ্রিল (বৃহঃস্পতিবার) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেড এ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের সহযোগিতায়  এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার শেখ ইমরান হোসেন।  
 
এসময়  অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু তারেক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষতার দেশ এদেশে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা হয় বলে এদেশে উগ্র জঙ্গীবাজরা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদকে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। উগ্রবাদ প্রতিরোধে পুলিশের একটি বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করেছেন। এজন্য আমাদের  আশেপাশের বা ইন্টারনেটে লুকিয়ে থাকা রিক্রুটারের বিষয়ে সজাগ থাকতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ব্যক্তি গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। সন্দেহজনক কোন কিছু মনে হলে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহীনির সদস্যদের অবহিত করতে হবে। 
 
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশীদ, সরকারী আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ জনাব আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা  প্রেসক্লাব এর সভাপতি সরদার আল আমিন সহ বাংলা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি  মামুন মোল্লা এসময় উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির