আখাউড়ায় মাজারের বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে খরমপুর মাজারের বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ভবনের নিচের তলার একটি খাবার হোটেলের রান্নাঘর ও একটি দোকানের মোমের কারখানা পুড়ে ছাই হয়ে যায়। প্রচন্ড তাপে ক্ষতিগ্রস্ত হয় দু’তলা ভবনের অফিস কক্ষসহ ভিআইপি রুমেরও। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, সকালের দিকে খরমপুর মাজার শরীফ বাণিজ্যিক কমপ্লেক্সের নিচের তলায় জাহাঙ্গীর মিয়ার খাবার হোটেলের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি দোকানঘরে থাকা মোমবাতির কারখানাও পুড়ে যায়। দোকানঘর দুটি খালের উপর মাচায় ছিল। সেই আগুনের প্রচন্ড তাপে মাজার শরীফের অফিস কক্ষের জানালা ও ভিআইপি রুমের দুটি এসি এবং দুটি ফ্যানও নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
খরমপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য মোঃ আবুল হাসেম খান খাদেম জানান, সকাল আটটার দিকে আগুন লাগে। কিভাবে আগুন লাগে তা জানি না। তবে ধারণা করা হচ্ছে হোটেলের রান্নাঘর থেকে আগুন লাগেেত পারে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied