রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগের বাংলা নবর্বষের উদযাপিত
কোভিড-১৯ এর কারণে দু’বছর বর্ষবরণ ও পহেলা বৈশাখ উৎসব বন্ধ ছিল ও যথাযথ পালন করতে পারেনি। তবে, এবছর বৈশাখের মাতাল হাওয়া সুন্দর মূখরিত পরিবেশ বজায় রেখে সকলেই মাতিয়ে দিয়ে যাক এবং প্রাণে ছুঁয়ে দিয়ে যাক – আনন্দের পরশ, বৈশাখের আগমনে ” শুভ বাংলা নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলীতে বর্ণিল আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ।
রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে বর্ণিল শোভাযাত্রাটি এসে শেষ হয় এবং সেই সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা ,১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ ও সুধীজন।
প্রধান অতিথি উবাচ মারমা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। রমজানের মধ্যে এ আয়োজনে যেমন রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ; তেমনি সর্বজনীন উৎসবের প্রাণের এ আহ্বানে এক সাথে মিলিত হতে হবে। বাঙালি সংস্কৃতির এ মিলন মেলার আয়োজনে অপশক্তিকে দেশীয় সংস্কৃতি দিয়েই রুখতে হবে। আলোচনা শেষে বাংলা নববর্ষ উদযাপনে অথিতি দেরকে পান্তা ভাতের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied