ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে দুর্নীতি: মন্ত্রী'র একান্ত সচিবসহ গ্রেফতার ২


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৪-৪-২০২৩ বিকাল ৬:১৫

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের হাতে গ্রেফতার হলেন দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী'একান্ত সচিবসহ দুইজন। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বিদেশী কর্মীদের নিয়োগের কোটা অনুমোদনের বিষয়ে তদন্তের সুবিধার্থে মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমারের সহযোগীকে প্রথমে বুধবার গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার(১৪ এপ্রিল) মন্ত্রীর একান্ত সচিবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার জবানবন্দি রেকর্ড করার জন্য দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি)সদর দফতরে নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তান শ্রী আজম বাকি সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার মন্ত্রীর একজন  সহযোগীকে গ্রেপ্তার করার একদিন পরে আরো একজনকে (মহিলা) গ্রেপ্তার হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে মানবসম্পদ মন্ত্রী শিবকুমারের কোন মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য দেশটিতে কয়েক মাস ধরে অবস্থান করার পরও কোন কাজ না দিয়ে একটি ঘরে আটকে রেখে জিম্মি করে রাখা হয়েছিল শতাধিক বাংলাদেশিদের। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়োগকারীদের সাথে যোগাযোগ করলেও কোন সাড়া দেয়নি। এমতাবস্থায় দূতাবাস প্রধান দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করে সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন