চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে নৌকার সমর্থনে মাঠে নামলো আইনজীবীরা
চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের উপ নির্বাচন বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে প্রচারণায় মাঠে নামলো চট্টগ্রাম জেলার আইনজীবীবৃন্দ, নগর আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী নেতৃত্বে "আইন সহায়তা সেল " এর ব্যনারে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. জ.ম নাসির এবং নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ,
আওয়ামীপন্থী আইনজীবীরা ১৪ এপ্রিল শুক্রবার সকালে নগরের চাঁন্দগাওস্হ ANFL টাওয়ারের সামনে থেকে ট্রাক-জীপ- মাইক্রো -কার -মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন নিয়ে মোটর শোভা যাত্রা সহকারে যাত্রা শুরু করে বোয়ালখালীর বিভিন্ন সড়ক, বাজারে ছোট ছোট পথসভা করে আবার নগরে এসে শেষ করে।
এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেন, এডভোকেট মধুসূদন দাশ,. এড. তৈয়ব কিরন,এড. চন্দন তালুকদার, , এড.সেলিম আনছার রানা, এড. সেলিম চৌধুরী, এড. শাকিল, এড. কায়সার, এডিট জাহেদ, এডিট. সরোয়ার আলম, এড.মিঠুন বিশ্বাস, এড. উজ্জ্বল সরকার, এড. টিপুশীল জয়দেব, এড. সাইফুদ্দিন টুটুল, এড. জুয়েল চন্দ্র দাশ, এড. শহীদুল ইসলাম শাহেদ,এড. প্রবাল শীল, এড.সারোয়ার আলম চৌধুরী, এড. কামরুল আজম চৌধুরী টিপু,এড.মিটুন কান্তি দে,এড. হীরা লাল দাশগুপ্ত সহ শতাধিক আইনজীবী।
এসময় আ.জ.ম নাসির বলেন, আইনজীবীরা সমাজের জাতির অগ্রসর অংশ, সমাজের অগ্রসর অংশ, এই অগ্রসর অংশ যখন গণমানুষের প্রতি ভোটের আহবান করে তখন এই আহবানটা সাধারণ মানুষের মধ্যে ভিন্ন ভাবে সাড়া ফেলে, জনগণ ভোট সেন্টারে যেতে আগ্রহী হয়ে উঠবে এবং নোমান আল মাহমুদ নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রতিনিধি হিসেবে ,সরকারের ধারাবাহিক উন্নয়ন কথা মাথায় রেখে আগামী ২৭ এপ্রিল জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। সুতরাং তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
পরে আইনজীবীদের বিশাল বহরটি দিনভর বোয়ালখালী গোমদন্ডী ফুলতলা উপজেলা সদর, অলি বেকারী, হাজির হাট, জোট পুকুর, তালতল, কানুনগোপাড়া, কালাইহাট, দাশেরদীঘীর পাড়, বেঙ্গুরা,শাকপুরা চৌমুহনী সহ বিভিন্ন বাজার সহ আইন সহায়তা সেলের সদস্যরা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে দিনব্যাপী গুরুত্বপূর্ণ অলি-গলিতে পথ সভা প্রচারণা কার্যক্রম চালিয়ে যান।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied