ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়িতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ শ্রমিক আহত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ২:৫৫
গাজীপুর সিটি  করপোরেচনের কোনাবাড়িতে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছেন । আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার রোটে দেওয়ালিয়াবাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে । 
 
ফায়ার সার্ভিস জানায়,সকাল সাড়ে ১১ টা দিকে কারখানার ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয় । আহতরা হলেন, জাহিদুল ইসলাম (২৫),বাদশা (২২),রাসেল (৪০),আলামিন (২০),মজনু (৪৫),মঞ্জুরুল (৩০),আসাদুল( ৩৫) এবং আরিফ (২৩)। কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ডিউটিরত চিকিৎসক মো.আশরাফ হাসান জানান, আহত আট জন শ্রমিকের মধ্যে মঞ্জুরুলের অবস্থা গুরুতর। সম্ভবত তাকে রেফার্ড করা লাগতে পারে। এক্সে রিপোর্ট হাতে পেলে বলা যাবে। বাকীরা সবাই মোটামুটি সুস্থ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
 
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, কারখানার সেন্টারিং দুর্বল থাকার কারনে ধসে পড়েছে । তবে, কোন নিহতের খবর পাওয়া যায়নি বলেও জানান, ওই কর্মকর্তা । এঘটনায় কারখানা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে কোন বক্তব্য দিতে রাজি হননি । 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার