ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৩:০

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে সাড়ে ৪৪ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও দুই লাখ পিস পেরোপটিন ট্যাবলেটসহ প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে। এ সময় মাহেন্দ্র গাড়িসহ একজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া মাহিন্দ্রযোগে ভারতীয় অবৈধ ঔষধ খাগড়াছড়ি যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনে ক্যাপ্টেন রাহফিন আহমেদের নেতৃত্বে একটি সেনা দল নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসায়। এ সময় মাহিন্দ্র তল্লাশি চালিয়ে ৪৪ হাজার ৬৪০ পিস ভারতীয় অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৩২ হাজার টাকা, দুই লাখ পিস পেরোপটিন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা এবং ৫৭ হাজার পিস ডেক্সন ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকাসহ প্রায় ৩৫ লাখ ১২ হাজার টাকার অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করে। এসময় মো. আব্দুল হান্নান(৫২) নামের একজনকে মাহিন্দ্র গাড়িসহ আটক করা হয়।

মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, অবৈধপথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা। চোরাকারবারিদের যেকোন মূল্যে প্রতিরোধ করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙায় সেনাবাহিনী ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের প্রায় ১০ লাখ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ঔষধসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছিল।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা