দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ফেরি চলাচল করবে
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য অতিরিক্ত ফেরির ব্যবস্থা করছে বিআইডাব্লিউটিসি। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১২/১৩টি ফেরি চলাচল করতো। ঈদ উপলক্ষ্যে পরিবহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ২০টি ফেরি চলাচল করবে। ঈদে দৌলতদিয়া ঘাটে ৭ দিন পূর্ব থেকেই অতিরিক্ত ট্রাফিক পুলিশ প্রতি বছর মোতয়েন থাকে। গত বছর পদ্মা সেতু চালুর পর এবার ট্রাফিক পুলিশের তৎপরতা নেই। ঘাট এলাকায় ছিনতাই ও চুরি বৃদ্ধি পেয়েছে বেড়েছে মাদক ব্যবসা। দৌলতদিয়া ক্যানাল ঘাট থেকে ফেরি ঘাট পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কের উচু-নিচু থাকায় প্রাইভেটকারসহ ছোট যানবাহন চলাচলে দূর্ভোগে পড়েছে। দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ড্রেজারের পাইপ লাইন বসানো হয়েছে। দৌলতদিয়া ঘাটে শনিবার দুপুর পর্যন্ত কোন যানজট নেই। ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল বিভিন্ন জেলা থেকে এনে জনবল বৃদ্ধি করা হলেও এবার ঈদে নেই। রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) তারক চন্দ্র পাল কে দৌলতদিয়া ঘাটে শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায় নি। তার সরকারী মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেন নি। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আই,সি (পরিদর্শক) জে.এম সিরাজুল কবির জানান, ঈদ উপলক্ষ্যে নৌ-পুলিশে অতিরিক্ত জনবল বরাদ্দ পাওয়া যাচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যেই বরাদ্দকৃত জনবল যোগদান করবে। আরিচা বন্দরের বিআইডাব্লিউসির ডিজিএম শাহ্ মোঃ খালেদ নেওয়াজ শনিবার (১৫ এপ্রিল) জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আগামী ২৫ রমজান থেকে ২০ টি ফেরি দিয়ে যানবাহন দ্রুত পারাপার করা হবে। নারায়নগঞ্জ ডর্কইয়ার্ড থেকে মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর বড় রো রো ফেরি শাহ্ মখদুম ও খানজাহান আলী পাটুরিয়া ঘাটে এসে বহরে যোগ দেবে। ফলে এবার ঈদে যানবাহন পারাপারে দূর্ভোগের সম্ভবনা নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পদ্মা নদীতে পানি হ্রাস পাওয়ায় বিআইডাব্লিউটিএ ড্রেজিং মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে পলিমাটি অপরাসরন করে পদ্মার পলিমাটি নদীতেই ফেলা হচ্ছে। ফলে ফেরি ১ কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে। এতে ফেরি পারাপারে যেমন সময় বেশি লাগছে তেমন জ¦ালানী খরচও অতিরিক্ত হচ্ছে। যাদের দেখার কথা তারাও না দেখার ভান করে চলছে। অপরদিকে ফেরি ঘাট এলাকায় বালু ভর্তি বলগেট থাকায় ঝুঁকি নিয়ে দিবা-রাতে ফেরি চলাচল করছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পদ্মানদীতে রাতে ফেরি চলাচলের জন্য দিক নির্দেশনার মার্কা (লাল-সবুজ) থাকার কথা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন