ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র : শিমুল বিশ্বাস


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৪:১৭

শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সব সময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শোষিত শ্রমজীবী মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ। 
শুক্রবার ( ১৪ এপ্রিল) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরীর ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় এই দলটি প্রতিশ্রুতি পালনে কখেনোই পিছপা হয়নি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকারে থাকতে এদেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছে। শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরী কমিশন, গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরী নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা পড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ ও প্রয়োগ করেছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু বর্তমান স্বৈরাচার সরকার শ্রমজীবি মানুষের আহার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ৬ কোটি শ্রমজীবি মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে সরকার পালানোর পথ খুজে পাবে না। 
মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সহ সম্পাদক মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লা, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি, দুঃশাসনের অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, গণতন্ত্রের লড়াইয়ে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করে এবং অর্থনৈতিক চাপের এই সময়ে মানুষের দুঃখ কষ্ট লাঘবে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা