দামুড়হুদা স্থানীয়পাড়া ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা স্থানীয়পাড়া ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয়পাড়া কবরস্থান ও ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর হাকিম, দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার সিবিএ নেতা ফজলুর রহমান,
নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী খান ইছা, সাংবাদিক হাতেম আলী, আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য খতিব উদ্দিন, স্থানীয়পাড়া ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহীন মোল্লা, যুগ্মআহবায়ক এমএ করীম, ছাত্রলীগ নেতা সোহেল রানা, খোকন, সুমন, বুলবুল, সন্টু, শাহিন, আরিফ৷ বাপ্পি, সাইদুরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মামুনুর রশীদ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied