প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন জবি শাখার ইফতার বিতরন
প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস প্রতিনিধি পরশ চন্দ্র দাশ এবং তার টিম দুস্থ ও অসহায়দের মধ্যে ক্যাম্পাসের সংলগ্ন লক্ষীবাজার, বাংলাবাজার,সদরঘাট, ইসলামপুর এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস প্রতিনিধি পরশ চন্দ্র দাস বলেন, প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমারা বাংলাদেশের অসহায়,সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে যাচ্ছি,আমরা স্বপ্ন দেখি একটি ক্ষুধাহীন বাংলাদেশের, আমরা স্বপ্ন দেখি একটি সচ্ছল বাংলাদেশের, আমরা কাজ করি অসহায়দের স্বাবলম্বী করতে। আমি বিশ্বাস করি যদি আমরা এইসব পিছিয়ে পড়া মানুষদের উন্নত করতে পারি,তবেই বাংলাদেশের চূড়ান্ত উন্নয়ন হবে।
আজকের এই ইফতার বিতরণ কর্মসূচি আমাদের ঈদ উপলক্ষে নেওয়া কিছু বিশেষ কর্মসূচিরই অংশ,আপনাদের দোয়া এবং সহোযোগিতায় বাংলাদেশের অসহায় মানুষদের পাশে থাকতে চাই।
উল্লেখ, প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক গৃহীত রমযান মাস ব্যাপি তিনটি কার্যক্রম (দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার ও ইফতার সামগ্রী দান, রোযাদার দুস্থ ও অসহায় মানুষদের সাবলম্বী করা , পথশিশুদের মধ্যে ইদবস্ত্র বিতরণ) পরিচালনা করছে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত