ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এবার ঈদে ১০ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৪-২০২৩ রাত ৯:৪৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ছুটির ঘোষণা করা হয়। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
 
রবিবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধের বিষয়ে একটি চিঠি ভারতের চ্যাংড়াবান্ধার সিএনএফ ব্যবসায়ীদেরকে পাঠানো হয়েছে।
 
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ও সাপ্তাহিক ছুটি শুক্রবার (২৮ এপ্রিল)-সহ দশ দিন আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (২৯ এপ্রিল) পূর্বের ন্যায় যথারীতি সময়ে কার্যক্রম পরিচালিত হবে।
 
অপরদিকে ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখায় সিদ্ধান্ত গ্রহণ করে।
 
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির বলেন, বুড়িমারী পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার