পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় খুলনায় আনন্দ মিছিল
খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে বর্তমান সিটি মেয়র তালুকদার আবদুল খালেক পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় খুলনায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তিনি বর্তমানে খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন।
রবিবার নগরীর লোয়ার যশোর রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। এ সময় নেতা-কর্মীরা তালুকদার আবদুল খালেককে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, তালুকদার আবদুল খালেককে কেসিসি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। খুলনা মহানগরীকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান তিনি। মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী শেখ, মুন্সী মাহাবুব আলম সোহাগ, অধ্যাপক রুনু ইকবাল বিথার, জেলা যুবলীগের সভাপতি শেখ রায়হান ফরিদ। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত