ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফোনে ফেসবুক ডিলিট করে মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১২:৫৩

ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করলে মেসেঞ্জার ব্যবহার সম্ভব নয়। তবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে মেসেঞ্জার ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব। এর ফলে আপনার প্রোফাইল ফেসবুকে না থাকলেও আপনি সব বন্ধুর সঙ্গে কথা চালিয়ে যেতে পারবেন। জেনে নিন উপায়।

স্টেপ ১। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।

স্টেপ ২। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করে সেটিংস সিলেক্ট করুন।

স্টেপ ৩। এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার ‘ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। আপনি কেন অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করতে চান তা জানতে চাইবে ফেসবুক।

স্টেপ ৬। সব শেষে মেসেজ রিসিভ করার অপশন চালু রেখে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটের অপশন সিলেক্ট করুন।

নতুন আপডেটে আরও সুরক্ষিত হল গুগল ক্রোমনতুন আপডেটে আরও সুরক্ষিত হল গুগল ক্রোম

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পরে মেসেঞ্জার ব্যবহার করবেন কীভাবে?

স্টেপ ১। স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ ইনস্টল করুন।

স্টেপ ২। এবার আপনার ফেসবুকের ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করুন।

এবার আপনার সব ফেসবুক ফ্রেন্ড আপনার সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

ফেসবুক প্রোফাইল পাকাপাকিভাবে ডিলিট করে দিলে প্রোফাইলের সব পোস্ট, ছবি, ভিডিও, মেসেজ ডিলিট হয়ে যায়। তাই ফেসবুক প্রোফাইল ডিলিট করলে মেসেঞ্জার রিকভার করতে পারবেন না।

১৫ দিন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করতে পারেন। এর পরে চাইলে অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট করতে পারবেন।

অন্যদিকে মেসেঞ্জার ডিঅ্যাকটিভেট করলে অন্য কোন মেসেঞ্জার গ্রাহক আপনাকে এই মেসেজিং অ্যাপে খুঁজে পাবেন না। এছাড়াও আপনার কনট্যাক্টের ব্যক্তিরা আপনাকে মেসেজ করতে পারবেন না।

আপনি যত বার চাইবেন ততবার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করা যাবে। যদিও একবার প্রোফাইল ডিঅ্যাকটিভেট করলে ২৪ ঘণ্টার আগে তা অ্যাকটিভ করা যাবে না।

মেসেঞ্জারে কারও নামের পাশে সবুজ ডট থাকার মানে সেই ব্যক্তি অনলাইন রয়েছেন ও ভিডিও চ্যাট করতে পারবেন। আপনি ফোনে ক্যামেরা অ্যাকসেস দিয়ে রাখলে আপনার নামের পাশের সবুজ ডট দেখাবে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন