চুয়াডাঙ্গায় চলছে প্রচন্ড তাপদাহ
চুয়াডাঙ্গায় চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। চলতি মৌসুমে এখানে একটানা প্রায় দুই সপ্তাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার ১৭ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। অতীতে কখনও একটানা এভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, এ জেলায় হয়নি। তীব্র দাবদাহে প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
সহসা স্বস্তি মিলছে না জানিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা প্রতিদিনই বাড়তে থাকবে। প্রচণ্ড থেকে প্রচণ্ডতর দাবদাহ দেখা দিতে পারে।এদিকে, তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে।
টানা কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় গরমে জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। হিটস্ট্রোক, ডায়রিয়া, শিশুদের নিউমোনিয়াসহ গরমজনিত রোগবালাই বেড়ে গেছে।
এদিকে, তীব্র গরমে ঈদ মার্কেট গুলোতে দুপুরের দিকে প্রায় বেচাকেনা নেই বললেই চলে, মাঠে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে ধান, ভুট্টাসহ নানা ফসলে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied