ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যাত্রী-যানবাহনের চাপ নেই দৌলতদিয়া ঘাটে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ১১:৫৬

ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে। পদ্মা সেতু চালু হওয়ার আগে প্রতিবছর এ সময়ে যেখানে ঈদে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয়েছে, সেখানে ঘাট এলাকা এখনও ফাঁকা পড়ে আছে। যাত্রীরা ভোগান্তি ছাড়াই এবার ঈদযাত্রা করতে পারবেন বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ তথ্য জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূঁইয়া।

তিনি বলেন, এখনো ঈদ যাত্রা শুরু হয়নি। ঈদের আগে আজ শেষ কর্মদিবস। আগামীকাল থেকে কিছুটা যাত্রীর চাপ বাড়তে পারে। তবে যানবাহনের কোনো চাপ থাকবে না। কারণ বেশিরভাগ দূরপাল্লার পরিবহনগুলো পদ্মা সেতু হয়ে যাবে। এছাড়াও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এই নৌরুটে মোটরসাইকেলের চাপ থাকবে। তবে চাপ সামাল দিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফেরি থাকবে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। আরও দুটি ফেরি মাওয়া থেকে রওনা হয়েছে। তখন আমাদের বহরে ২০টি ফেরি থাকবে। এছাড়াও দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি সচল থাকবে। সেখানে মোট ৬টি পকেটে ফেরি ভিড়বে।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক নূরুল আনোয়ার মিলন বলেন, এখনো লঞ্চে তেমন যাত্রীর চাপ নেই। ঈদযাত্রায় লঞ্চ যাত্রীদের পারাপারের জন্য ৩৩টি লঞ্চ সচল থাকবে। আশা করছি ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে ফিরতে পারবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার