শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেল ২ ফেরি
ঈদ সামনে রেখে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে দুটি ফেরি ছেড়ে গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা এবং সকাল ৯টায় ৮৭টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা ছেড়ে যায়।
ফেরি চালুর প্রথম দিনে ভোরেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মোটরসাইকেল নিয়ে বাড়িফেরা মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আগামীকাল (বুধবার) থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই অনেকে নাড়ির টানে ছুটছেন বলে জানান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আতিকুজ্জামান বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে রওনা করে। সোয়া এক ঘণ্টার মধ্যে ফেরিটি নিরাপদে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। সেখান থেকে ৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি আবারো শিমুলিয়া ঘাটে আসে। সকাল ৯টার দিকে ৮৭টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতাও মাঝিকান্দি ঘাটে যায়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের মানুষ শিমুলিয়া ঘাট হয়ে এই নৌরুটে বাড়ি ফিরবে। পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে ঈদকে কেন্দ্র করে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। দুটি ফেরি প্রস্তুত থাকলেও চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি ৩ ঘণ্টা পরপর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তিনি জানান, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হবে। ফেরিতে মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা ও যাত্রী পারাপারে ভাড়া ৩০ টাকা। ঈদের পরেও প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ