ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা খাদিমপুরে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:১৬
 চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের শুরু থেকেই যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল ৪ টায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শিবপুর বটতলী মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়াদ্দার সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
 
এসময় প্রধান অতিথি বলেন, ‘পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গরিব—অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া পরিবারের মাঝে ভোগ্যপণ্যের পাশাপাশি নানা ধরনের সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই সঙ্কটকালে গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে দেশের সকলস্থানে যুবলীগের নেতা কর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে। চুয়াডাঙ্গা যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।’
 
খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার।
 
খাদিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিল্ট মিয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা রামীম হাসান সৈকত, যুবলীগ নেতা সাইদুর রহমান।
 
এসময় আরও উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন আলম, রতন, আশাবুল, মিল্টন আলী, সাগর আলী, হাসান মহাম্মদ, সেরেগুল, স্বপন মিয়া, খাইরুল ইসলাম, সেলিম, খোকন, হনিফ, আলম, বাবলু, ফারুক, সিরাজুল, হায়াত, খাইরুল, সুজন, রিয়াদ, সাগর, ঠাণ্ডু, আসিক, রাসেল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির