ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্ত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ৩:৪০

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে অধিকতর তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আলোচিত এই ঘটনাটি ঘটে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ দারুচ্ছালাম নেছারিয়া আলিম মাদ্রাসায়। শনিবার (১৫ এপ্রিল) দশম শ্রেণির ভুক্তভোগী দুই ছাত্রী লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষের নিকট শিক্ষক ফজলে রাব্বী প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষক পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকার আব্দুল লতিফ প্রধানের ছেলে। তিনি ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাব রেজিস্ট্রারকে প্রধান আসামি করে মামলা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১২ এপ্রিল) ফজলে রাব্বী প্রধান তার ছেলের জন্মদিনের দাওয়াতের কথা বলে ওই ছাত্রীদের সাকোয়ায় নিজ বাসায় ডেকে নেন। পরে ওই ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেন ফজলে রাব্বী প্রধান। ভুক্তভোগী ছাত্রীরা তাৎক্ষণিক মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীদের সাকোয়া থেকে বাসায় ফিরিয়ে আনেন।

ভুক্তভোগী ছাত্রীরা আরো অভিযোগ করেন, ইতিপূর্বে ফজলে রাব্বী প্রধান বিভিন্ন সময় ওই ছাত্রীর শরীরে ও স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন এবং এই পরিস্থিতির সম্মুখীন আরো অনেক ছাত্রী হয়েছেন বলেও অভিযোগ করেন।

মাদ্রাসার অধ্যক্ষ আজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ওই শিক্ষককে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছি। একই সাথে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফজলে রাব্বী প্রধান এই বিষয়ে মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। আমি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেই তাদের আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলাম।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে