ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্ল্যান্ট ডিজিস ডায়গনস্টিক ল্যাবরেটরি এর এ্যাক্রেডিটেশন প্রাপ্তি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৪-২০২৩ বিকাল ৫:৩৫

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আওতায় প্ল্যান্ট ডিজিস ডায়গনস্টিক ল্যাবরেটরি আজ ১৮ এপ্রিল ২০২৩ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক আইএসও ১৭০২৫:২০১৭ সনদ প্রাপ্তির মাধ্যমে এ্যাক্রেডিটেশন পেয়েছে। এই এ্যাক্রেডিটেশন প্রাপ্তির ফলে আলুতে ব্রাউন রট রোগের উপস্থিতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সনাক্তকরণ করা যাবে। এর ফলে বাংলাদেশ থেকে রাশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে আলু রপ্তানির পথ উন্মুক্ত হবে এবং বাংলাদেশে উৎপাদিত উদ্বৃত্ত আলু রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। 

১৮-০৪-২০২৩ তারিখে শিল্প মন্ত্রণালয়ধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কার্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর মহাপরিচালক জনাব মোঃ মনোয়ারুল ইসলাম (অতিরিক্ত সচিব) এর কাছ থেকে প্ল্যান্ট ডিজিস ডায়গনস্টিক ল্যাবরেটরি এর এ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন। এসময় বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমানসহ অন্যান্য বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার