রাণীশংকৈলে পুকুরে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু
পুকুরের পানিতে পড়ে দুই হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম। তিনি আরো জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেন এর বড় ছেলে সিয়াম (১০) অপর জন হলেন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২) তারা দুজনেই প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) আনুমানিক সকাল ১১ টায় দুই বন্ধু বাড়ির থেকে একটু দুরে পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের মানুষ জন টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কে খবর দিলে স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied