ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিষেধাজ্ঞার ৪৯দিন পর চাল পেলো লালমোহন ফরাজগঞ্জের জেলেরা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৩ বিকাল ৬:১৪
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের সাথে পরিষদের মেম্বারদের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পুনর্বাসনের চাল পেয়েছে ওই ইউনিয়নের জেলেরা।
 
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। এদিন এ ইউনিয়নের ১৪৯৭ জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি জেলের মাঝে ৮০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 
 
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোকাম্মেল হকসহ আরও অনেকে। উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার এ সময়ে জেলে পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বের কারণে চাল পায়নি ফরাজগঞ্জের জেলরা। অবশেষে ৬০ দিনের নিষেধাজ্ঞার ৪৯ দিন পর ওই জেলেদের হাতে চাল তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত