ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিনের ঈদ উপহার বিতরণ


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১৮-৪-২০২৩ রাত ১১:৩৭
রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া এলাকায় মঙ্গলবার (১৮ এপ্রিল)  বিকেলে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছেন।
 
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। 
 
এসময় ৫৩ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দীনের উদ্যোগে ৬ শতাধিক গরিব, অসহায় ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার বিতরণের সময় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নাজিম উদ্দীন বলেন, "আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ঢাকা-১৮ আসনের এমপি আমাদের প্রিয় নেতা আলহাজ্ব হাবিব হাসানের নেতৃত্বে ঈদকে সামনে রেখে আমরা গরিব-দুঃখি মানুষকে ঈদ সামগ্রী দিচ্ছি। আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সব সময় গরিব অসহায় মানুষের পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আমরা প্রত্যাশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় এমপি হাবিব হাসানকে জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দিয়ে ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করবেন"। 
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা হাজী মোহাম্মদ নাসির উদ্দিন, সবেক ছাত্রলীগ নেতা জসিম উদদীন, তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা মোঃ মনসুর আলী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২