ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উৎসব হোক ঈদ : চসিক মেয়র


রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম  photo রবিন দাশ গুপ্ত, চট্টগ্রাম
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:২৯

স¦াধীনতা বিরোধীদের রুখে দিয়ে ঈদ-উল-ফিতরকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বৃদ্ধির উৎসবে পরিণত করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ঈদের শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, এক মাস সিয়াম সাধনা আমাদের ধনী-দরিদ্রের ব্যবধান ভুলে সাম্যের সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। শ্রেণীভেদ আর বৈষম্য ভুলে সমাজকে ঢেলে সাজানোর অনুপ্রেরণা যোগায় রমজান মাস। ঐতিহাসিকভাবেই ঈদ-উল-ফিতর ধর্মীয় ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির উৎসব হিসেবে স্বীকৃত। তবে উদ্বেগের বিষয় হলো একাত্তরের পরাজিত শক্তি বিভিন্ন অপকৌশলে ব্যর্থ হয়ে এখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য নানা অপকৌশল, গুজব আর অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। এমনকি ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মহতী উক্তিটিরও অপব্যাখ্যা দাঁড় করিয়ে মানুষকে বিভ্রান্ত করছে পাকিস্তানের প্রেতাত্মারা। তারা ধর্মীয় ভেদাভেদকে সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বজ্রকঠিন ঐক্যবদ্ধ জাতিকে পরস্পর বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। 

এ প্রেক্ষাপটে জাতির প্রতি আমার আহ্বান, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার প্রত্যাশায়  আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গড়েছি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের এক রোলমডেলে পরিণত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কোন বিচ্যুতি যাতে না আসে। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত বাংলাদেশ এই হোক আমাদের শপথ।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল