ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গরমে তরমুজের দাম চরমে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৪১

সারাদেশে গত সপ্তাহ থেকে চলছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় তরমুজের চাহিদা বাড়াতে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরমুজের দাম। গরমের তীব্রতা দেখে তরমুজের চাহিদা বেড়েছে বলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন বলে ক্রেতাদের অভিযোগ। তরমুজ কেজি প্রতি ৫০/৬০ টাকায় বিক্রি হলেও চাষীরা প্রতি পিচ তরমুজ বাবদ ৩০/৪০ টাকা পাচ্ছেন বলেও অভিযোগ চাষীদের। তরমুজ একদিকে যেমন শরীরের পানির অভাব মেটাতে কার্যকর, অপরদিকে সারাদিন গরমের মধ্যে রোজা রেখে ইফতারিতে তরমুজ দিয়ে তৃষ্ণা মেটান অনেক রোজাদার মানুষরা। গত দেড় মাস ধরেই খুলনার বাজারে তরমুজের পর্যাপ্ত সরবরাহ ছিল। মার্চের শেষে রোজা শুরু হলে খুলনার বাজারে তরমুজের চাহিদার পাশাপাশি সরবরাহ আরও বেড়ে গিয়েছিল। সে সময় খুলনার বিভিন্ন বাজার  এলাকায় তরমুজের দাম প্রতিকেজি ২০/২৫ টাকায় বিক্রি হয়। কিন্তু, গত সপ্তাহে সারাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদা আরও বেড়ে যায়। তখন সুযোগ বুঝে পাইকারি আড়ৎদাররা দাম বাড়িয়ে দেয় তরমুজের। গত ৩ দিন সরেজমিনে খুলনার পাইকারী ও খুচরা  বাজার ঘুরে তরমুজের পাইকারি ও খুচরা দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। চাহিদার তুলনায় এ সময় তরমুজের সরবরাহ কম বলে বিক্রেতারা জানান। এজন্য এ অবস্থায় তরমুজের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত দেখা গেছে বলে জানান বিক্রেতারা। খুচরা তরমুজ ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, গত ৩ দিন ধরেই তরমুজের দাম বাড়তি। গরমে তরমুজের চাহিদা অনেক। আসার সঙ্গে সঙ্গেই সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তিনি বলেন, এক সপ্তাহ আগেও তরমুজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতারা জানান, সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারিতে তরমুজ খেলে তৃপ্তি পাওয়া যায় অনেক। আর শরীরের জন্যও উপকারী এই ফল। গরমে তরমুজের মাধ্যমে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তবে, গরমের কারণে চাহিদা বাড়ায় গত কয়েকদিন ধরে তরমুজের দাম বাড়ছে বলে জানান তারা। অফিসের প্রায় ৩০ জন কর্মীর জন্য ৩ কেজি ওজনের দুইটি তরমুজ কিনলেন কায়েস মাহমুদ। তিনি বলেন দুইদিনের ব্যবধানে তরমুজের দাম বেড়েছে কেজি প্রতি ২০টাকা।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়