ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৫২
তিন সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ৩ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী (৩৫) কে ছুরিকাঘাতে হত্যা করে কাউসার মোল্লা (৫০) নামের এক স্বামী। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীর পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। ঘাতক কাউসার মোল্লা সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মোঃ আউয়াল মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ সকালেই ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।নিহতের পরিবারের সদস্যরা জানায়, কাউসার মোল্লা ও জান্নাতুল শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সাথে স্বামীর কলহ চলত। এরই জের ধরে সকালে কাউসার মোল্লা ধাঁড়ালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।  

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন