ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গরমে ফ্যান লাগাতে গিয়ে রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২০-৪-২০২৩ রাত ১২:৫১
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ৪নং লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত- যুবক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক দারিদ্র ফান্ডের সদস্য। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিঠুন বলেন সত্যিই সেলিমের মত একটি সদস্যকে হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তিনি নিয়মিত ভাবেই স্বেচ্ছায় রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন। নিহত সেলিম উপজেলার ৪নং লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
 
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির