বাড়ির উঠানে পেয়ারা গাছের ডালে ঝুলছিল কৃষকের লাশ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো.হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন