ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম আসামি গ্রেফতার


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১২:৪
নোয়াখালীর বেগমগঞ্জের র‍্যাব-১১  সিপিসি-৩ এর অভিযানে লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া বাজারে গ্রেফতারী অভিযান পরিচালনা করে। অভিযানে লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নে চাঞ্চল্যকর খুন মামলার অন্যতম আসামী মোঃ মনির হোসেন রুবেলকে গ্রেফতার করে।
 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৫ এপ্রিল সন্ত্রাসীদের গুলিে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়। ঘটনার দিন আনুমানিক পৌনে ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করে। ঘটনার আগে নোমান পোদ্দার বাজারে ছিলো। এ সময় তাদের
সঙ্গে থাকা কর্মীদেরকে বিদায় দিয়ে তিনি রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাগেরহাটের কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা তাদের গুলি করে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নোমান কে মৃত ঘোষনা করে। রাকিব কে মূমুর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর কালে পথে সেও মৃত্যুবরন করে।
 
 হত্যাকান্ডে ঘটনাস্থলে নিকটবর্তী একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৮ জনের একটি দল কে সনাক্ত করা হয়। সন্দেহ ভাজন ব্যক্তিদের আটকের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক উক্ত হত্যা মামলার অন্যতম আসামি মোঃ মনির হোসেন রুবেল কে চন্দ্ৰগঞ্জ থানাধীন দত্তপাড়া বাজার হতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ
থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ