ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গরমে আবারও বেঁকে গেল সেই রেললাইন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ১২:৫০

তীব্র গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকার রেললাইনটি বেঁকে গেছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনটি ফের বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। 

এর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ৩১ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী লাইনটি মেরামত করা হয়। পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আজ শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গেছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি আবার বাঁকা হয়ে গেছে। আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার