ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রী নিহতের অভিযোগ: স্বামী আটক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-৪-২০২৩ দুপুর ৪:৪৩
লালমনিরহাটের পঞ্চগ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রী সুস্মিতা রানি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার এবং নিহতের স্বামী সুবর্ণ রায় (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ।
 
শনিবার (২৯ এপ্রিল) সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে রামদাস গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পঞ্চগ্রাম রামদাস গ্রামে প্রায় ৫ বছর আগে সুবর্ণ রায়ের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দিনেশ চন্দ্র রায়ের মেয়ে সুস্মিতা রায়ের। সংসারে সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। কিছু বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ স্বামী ও স্ত্রীর কলহ চলমান ছিলো। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে পারবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিলো। সেদিন স্বামী সুবর্ণ তার স্ত্রীকে শারিরীক নির্যাতন করে। নির্যাতনে অচেতন হয়েছিলেন সুস্মিতা রানি। পরদিন শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। এবং জিজ্ঞাসাবাদের স্বামীকে আটক করে। 
 
লালমনিরহাট সদর থানার এস আই তাজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ সময় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার