ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঘুমের মধ্যে জবি শিক্ষার্থীর মৃত্যু


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১২:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  রাজু ইসলাম (২১) নামে এক শিক্ষার্থীর ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শনিবার (২৯ এপ্রিল) সাড়ে ৮টার দিকে সূত্রাপুর এলাকায় নারিন্দার মেস থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজুর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামপুর গ্রামে। পিতা আকতারুল ইসলামের বড় সন্তান ছিলেন রাজু। মৃত রাজু পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার চিনি টুকরা মসজিদের পাশে একটি বাড়ির ৫ম তলায় মেসে থাকতেন। ঈদের ছুটি শেষে  শনিবার তিনি ঢাকায় এসেছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর বিশেষ কারণ জানা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেই হাসপাতালে এসেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে। অস্বাভাবিক কোন লক্ষন পাওয়া যায় নি। হঠাৎ খিচুনি থেকে এ ঘটনা ঘটেছে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। লাশ পরিবারের নকট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাজুর আত্নীয় (ফুফা) শহিদুল ইসলাম বলেন, রাজু ভালো ছেলে ছিলো। হঠাৎ এমন ঘটেছে। পরিবারের সবাই ভেঙে পড়েছে। 
রাজুর মৃত্যুতে শোকের মাতম বয়ে চলেছে বন্ধু মহলে। স্মৃতি চারণ করছেন সহপাঠীসহ শিক্ষকরাও।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ