জুড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৭
মৌলভীবাজারের জুড়ীতে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে ২৩ জন এসএসসিতে, দাখিলে ১৪ জন। ভোকেশনালের ৫৮ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে।
জানা গেছে, উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলো হলো- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (ভেন্যু- জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ), হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ও দাখিলের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহখাকী (রহ.) আলীম মাদ্রাসায়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন জানান, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫৪২জন। উপস্থিত ছিল ১ হাজার ৫১৯ জন। আর দাখিলে প্রথম দিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩৪৯ জন। উপস্থিত ছিল ৩৩৫ জন। ভোকেশনালে মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দাশ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন