ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ডেমরা ধীৎপুরে মৎস্য খামারের মালিককে উচ্ছেদ, প্রান-নাশের হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১:৪৩
রাজধানীর ডেমরায় মৎস্য খামারীকে প্রান-নাশের হুমকি, উচ্ছেদের ভয় দেখিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবির প্রতিবাদে বাচ্চু বেপারী ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিএসসিসি ৭০ নং ওয়ার্ডের বাসিন্দারা। ৩০ এপ্রিল রবিবার ৭০ নং ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে ধীৎপুর বাজার ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
স্থানীয় শতাধিক সাধারণ বাসিন্দারা ব্যানার ফেস্টুন নিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধীৎপুর মৌজার আল-ইমআম মৎস্য খামারের মালিক ভুক্তভোগী আমির হোসেন,ডেমরা থানা ৭০ নং ওয়ার্ডের অন্তর্গত ধীৎপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ মতিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি নুর মোহাম্মদ,ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আকরামুল হক সাগর।
ঘটনার বিবরণে ভুক্তভোগী আমির হোসেন বলেন, দীর্ঘ ২২ বছর যাবত তিনি নিজের, আত্মীয় স্বজন ও পরিচিত লোক জনের ৪০০ বিঘা জমি ও ১৬/১৭ টি পুকুর বাৎসরিক ১ থেকে দেড় লাখ টাকা হারে ভাড়ায় মৎস্য খামার পরিচালনা করে আসছেন। জমিতে চাষাবাদ বাবদ সেচের জন্য পানি সরবরাহ করে আসছেন।এসব জমি সারা বছর ধরে তিনি রক্ষনাবেক্ষন করে থাকেন বলেও জানান। মৎস্য খামারে আমির হোসেনের ৭০ লক্ষাধিক টাকা বিনিয়োগ রয়েছে।গত মাস দুয়েক যাবত বাচ্চু বেপারী তার সহযোগীদের নিয়ে মৎস্য খামার থেকে উচ্ছেদের জন্য প্রান-নাশের হুমকি দিয়ে আসছে।অন্যথায় আমির হোসেনের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
 
ভুক্তভোগী আমির হোসেন দৈনিক সকালের সময়কে জানান, আমার দীর্ঘ ২২ বছরের তৈরি করা মৎস্য খামার থেকে উচ্ছেদের ও প্রান-নাশের হুমকি দিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করায় আমি বিষয়টি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার কে লিখিত অভিযোগ করে জানিয়েছি।ডেমরা থানা ৭০ নং ওয়ার্ড অন্তর্গত ধীৎপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মতিন প্রধান বলেন, বাচ্চু বেপারী স্থানীয় কিছু দুস্কৃতিকারীদের সঙ্গে নিয়ে আমির হোসেন কে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে বক্তারা সকলেই এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার