ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরা ডগাইর-এ আদালতের আদেশ অমান্য করে ভুয়া কাগজপত্র দিয়ে জমি বিক্রির পাঁয়তারা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ৩:৫৭

রাজধানীর ডেমরা ডগাইর মৌজায় আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে দখল করে ভুক্তভোগী মোঃ সামসুদ্দিন ও দেলোয়ার হোসেন ও আলমাস এর ক্রয়কৃত সম্পত্তি বিক্রির পাঁয়তারা করছে একটি ভূমিদস্যু চক্র। এ বিষয়ে ভুক্তভোগীরা গত ১৫ এপ্রিল ২০২২ তারিখে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার, ডেমরা থানার অফিসার ইনচার্জ ও সহকারি কমিশনার ভূমি ( এসি ল্যান্ড), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর,৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর, ডেমরা পুলিশ ফাঁড়ি সাব-ইন্সপেক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এছাড়াও ইতিপূর্বে ক্রয়কৃত সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষা করতে ১৯৯৬ সালে কোর্টে মামলা করেন ভুক্তভোগী মোঃ সামসুদ্দীন, দেলোয়ার হোসেন ও আলমাস। 

মামলা নং ১১০/১৯৯৬ ‌সূত্রে জানাগেছে অবৈধ দখলদারদের ক্রয় সঠিক না থাকায় আদালত থেকে উচ্ছেদের আদেশ হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের পক্ষে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫০/৬০ জন পুলিশ এবং অন্যান্য সরকারি লোকজনের উপস্থিতিতে ডাক-ঢোল পিটিয়ে জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। তারপরেও ভূমিদস্যুদের পক্ষে ভাড়াটিয়া আনোয়ার হোসেন ও আবুল কালাম গং ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল করে অবৈধভাবে বিক্রির পাঁয়তারা করছে। 

এ ঘটনাটির বিষয়ে স্থানীয় ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর কে লিখিত ভাবে জানানো হলে শনিবার ২৯ এপ্রিল অভিযুক্ত আনোয়ার হোসেন,বাবু( পান বাবু) কালাম কে বিবাদী করে একটি স্থানীয় সালিশের প্রথম দফায় নোটিশ করা হয়।জানা গেছে, ডগাইর মৌজার সিএস ও এস.এ ১৪৩৯ আর.এস-২০০৬ সিটি জরিপ ৬৬২৬নং দাগের ৪৩ শতাংশ জমির মধ্যে  ১৪ শতাংশ জমি সেমিপাকা টিনশেড সহ খরিদ করেন মোঃ সামসুদ্দিন, দেলোয়ার হোসেন ও আলমাস নামে তিন জন।ঐ জমির দক্ষিণ অংশে ৬৬৩৪ দাগে বিবাদীরা জমি খরিদ করেন। কিন্তু তাদের খরিদ সঠিক না থাকায়  দুই পক্ষের মধ্যে আদালতে মামলাটি যায়।আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করলে ভুক্তভোগীরা রায় পান।

অথচ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি  প্রদর্শন করে গায়ের জোরে ভূয়া কাগজপত্র তৈরি করে জমিটি আত্মসাৎ করার চেষ্টা করছে তারা।এই বিষয়ে এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভূমি দস্যুরা স্থানীয়ভাবে প্রভাবশালী, সন্ত্রাসী, মাদক ব্যবসার সাথে জড়িত তাদের ভয়ে সহজে কেউ মুখ খোলে না।

"অভিযোগকারী সামসুদ্দিন ও দেলোয়ার হোসেন জানান, দখলকারীদের দখলীয় জমির দাগ ঠিক নেই। তাদের দলিল একদাগে আর দখল করে রয়েছে আরেক দাগে।গায়ের জোরে সন্ত্রাসীদের মাধ্যমে প্রভাব বিস্তার করে জমিটি আত্মসাৎ করতে চায় ভূমিদস্যুরা।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি