ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ৪:৩২

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ,  শাহ নিমাত্রা কলেজ অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ  হাফিজুর রহমান, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা তাছলিমা খানম, পরিসংখ্যান কর্মকর্তা শামীম আহমদ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেবী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম‌ বলেন, আমি মৌলভীবাজার জেলায় যোগদানের পর প্রথম জুড়ীতেই  আসলাম। আপনাদের কাছ থেকে এ উপজেলার সমস্যা ও সম্ভাবনার কথা শুনলাম। আমি এ জেলায় থাকাকালীন অবস্থায় আপনাদের সকল সমস্যা গুলো সমাধানের জন্য আন্তরিক ভাবে কাজ করব এবং সম্ভবনাময় এ উপজেলার পর্যটন খাতসহ সকল উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার