ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা খোরশেদ আলম


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ৪:৩৫
অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া'য় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি  যুবলীগ নেতা খোরশেদ আলম এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ‌এর উদ্যোগে ধান কাটা কার্যক্রম পরিচালিত হয়েছে।
 
রবিবার (৩০ এপ্রিল) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ৭নং ওয়ার্ড এলাকার কৃষক মোঃ কামাল হোসেনের প্রায় ৩ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তোলে দিয়েছেন কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী, উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি যুবনেতা খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
 
কৃষক কামাল হোসেন জানায়, ইতিমধ্যে জমিনে ধান পেকে যাওয়া'য় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম ধান কাটার লোক না পাওয়ার কারণে। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এই মৌসুমে প্রচন্ড গরম আর ধান কাটা লোকের অভাব। এমনই মুহূর্তে আমাকে ঘরে ধান তুলতে না পারার দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছে যুবলীগের নেতাকর্মীরা।
তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল এবং  বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার কর্মীবান্ধব নেতৃত্ব খোরশেদ আলমের প্রতি। 
 
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল  সভাপতি খোরশেদ আলম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কতৃক দেশব্যাপী কৃষকের জমি হতে পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে  নেতা কর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করছি। 
 
তার অনুসারীরা জানান,খোরশেদ আলম দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলকে সুসংগঠিত করতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সরকার বিরোধী যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া'য় বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। খোরশেদ আলম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কর্মীবান্ধব জনপ্রিয় যুবনেতা।
 
জানা যায়, খোরশেদ আলম দীর্ঘদিন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার অনুষ্ঠিত হওয়া সম্মেলনে যুবলীগ নেতাকর্মীদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা