ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অবৈধ কারেন্ট জাল জব্দ: জরিমানা আদায়


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৫-২০২৩ বিকাল ৭:৪৯

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে  অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং  ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার (১ মে ) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে  অভিযান চালিয়ে ২৮৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল এবং  ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা‌। এছাড়া অবৈধ কারেন্ট বিক্রির দায়ে এক ব্যাবসায়ী কে মোট ৩৫০০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে‌। অভিযানে জেলা মৎস্য অফিসার মুহম্মদ মিজানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে‌ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কামিনীগঞ্জ বাজারে  অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার