গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদন তিন লাখ দুই হাজার
২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ৩ লাখ ২ হাজার শিক্ষার্থী। আবেদনের সময় গতকাল (রোববার) রাতেই শেষ হয়েছে। বাড়ানো হবেনা আবেদনের সময়সীমা।
শনিবার জানা যায়, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অর্থাৎ ‘এ’ ইউনিটে৷ ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। মানবিক অর্থাৎ ‘বি’ ইউনিটে ৯৬ হাজার শিক্ষার্থী এবং বাণিজ্য অর্থাৎ ‘সি’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। সে হিসেবে ৩টি ইউনিটে মোট ৩ লাখ ২ হাজার আবেদন পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পরবর্তী সকল পদ্ধতি যথাসময়ে হবে৷ এবার পরীক্ষার আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়৷ আগামী ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছরও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত