ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পানছড়িতে ৮৭ লাখ টাকার চুইঝাল জব্দ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ২:৩৯

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পাশ ঘেঁষেই ভারত সীমান্তে ৮৭ লাখ টাকার চুইঝাল জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে লোগাং ইউপির রোয়াজাপাড়া এলাকায় চোরাকারবারীর দলটি ভারতীয় মালামাল এনে জড়ো করে। সুযোগ বুঝেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে পাচারের মহেন্দ্রক্ষন ।

কিন্তু শেষ রক্ষা হলোনা। সীমান্তের অতন্ত্র প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে বিশালাকার ভারতীয় পন্যের একটি চালান সমতলে পাচার করবে এমনিই একটি ছক সাজিয়েছিল চোরাকারবারীর দল। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় মালামাল চোরাই পথে সমতলে যাবে এমন তথ্য পান ৩ বিজিবি লোগাং জোন । এমন তথ্যের ভিত্তিতে ৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ওয়াসি উদ্দিনের দিক নির্দেশনায় কাজ শুরু করে লোগাং বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার না. সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল ।

এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারীর দল। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২৯৬টি বস্তা। বস্তা খুলে পাওয়া যায় চুইঝাল। যার ওজন ৯.৭২১ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় সাতাশি লাখ আটচল্লিশ হাজার নয়শত টাকা।

আটককৃত মালামালগুলো চট্টগ্রামস্থ সীতাকুন্ড শুল্ক কার্যালয়ে জমা করার আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ