কুতুবদিয়ায় মাহিন্দ্রা দুর্ঘটনায় চালক নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় মাহিন্দ্রা ট্রাক্টর (লাল গাড়ি) দুর্ঘটনায় গোলাম মোহাম্মদ নাঈম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ইয়াসিন নামের এক হেলপার। নিহত নাঈম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মৃত জমিরের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বিসিকের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে । গাড়িটি লবণ বোঝাই করে বেড়িবাঁধের উপর দিয়ে লেমশীখালী ছিদ্দিক হাজীর পাড়া হয়ে দরবার ঘাট যাচ্ছিল। গাড়িতে চালকসহ মোট চারজন শ্রমিক ছিল। চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হলে গাড়িটি উল্টে যায়। এসময় চালক নাঈম গাড়ির নিচে চাপা পড়ে। হেলপার ইয়াসিন গুরুতর আহত হন। মোশাররফ ও নুরুল আমিন নামের অন্য দুই হেলপার সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্বীপের বাইরে নেয়ার পথে নাঈমের মৃত্যু হয়। হেলপার ইয়াসিনকে মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
কুতুবদিয়া থানার ডিউটি অফিসার এসআই হাবিব জানান, ঘটনা শুনার পর কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার কারণ অনুসন্ধান করছেন বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গোলাম মোহাম্মদ নাঈম দীর্ঘদিন ধরে একই এলাকার শহিদুল্লাহর মালিকানাধীন মালবাহী লাল গাড়িটি চালাতেন। তার জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।এদিন বিকালে জানাজার নামাজ শেষে নাঈমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied