কাশিমপুর কারাগারে ৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
গাজীপুরের কাশিমপুর কারাগারে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের ৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । সকালে কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন । এসময় তার সঙ্গে ছিলেন কারা মহাপরিদর্শক মোহিনুর রহমান মামুন । এর আগে প্রধান অতিথি খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। ৬ মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণে ৩১৮ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশ গ্রহন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দক্ষতার জন্য ৪ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম, কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটের জেল সুপার, জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে, কারাগারে ও কারারক্ষীদের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, বন্দি পূনর্বাসনের জন্য ৩৯টি ট্রেডে ৫০ হাজার বন্দিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের খাবারের মান বাড়ানো হয়েছে, সন্তানদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া কারা কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র ও কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমী নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied