ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দীঘিনালায় সড়কের পাশে যুবকের লাশ উদ্ধার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৩:২

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় রাস্তার পাশে পড়ে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রাহুল কর্মকার(৩৩) । সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের মৃত তপন কর্মকারের ছেলে।

বুধবার (৩ মে) সকাল নয়টায় পুলিশ জামতলী সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মাথায় পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল।সে বাড়ী যাচ্ছে বলে দোকান থেকে চল যায়।

এ ব্যাপার নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, গতকাল রাত নটায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসবে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো।

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত বারোটায় বাড়ী না আসায় খোজ নিতে থাকি।সকালে একজন রাস্তার পাশে লাশ পড়ে খবর পেয়ে শনাক্ত করি। তিনি আরও জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ