স্মাট মাগুরা বিনিমার্ণে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট মাগুরা বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর,সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন,উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, খাদ্য অফিসার ইসরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জানানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্মার্ট মাগুরা বিনির্মাণে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, জনপ্রশাসন, স্বাস্থ্য ও কৃষি খাতে প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ের উপর গ্রুপ ভিত্তিক আলোচনা করা হয়। যেখানে দেশের প্রতিটা সেক্টরকে স্মার্ট করতে প্রতিবন্ধকতা কী এবং তা থেকে উত্তরণের উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রত্যেকে নিজ নিজ মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, ২০৪১ সালের ভিশনকে বাস্তবায়ন করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এনালগ পদ্ধতির সেবা বর্জন করে স্মার্ট পদ্ধতিতে সেবা দেওয়ার পরামর্শ দেন তিনি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied